বিজ্ঞাপন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এজেন্ট অভিযোগে ইরানে গ্রেফতার ৪ শীর্ষ নেতা

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৪ পিএম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এজেন্ট অভিযোগে ইরানে গ্রেফতার ৪ শীর্ষ নেতা

ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির চারজন প্রভাবশালী সংস্কারপন্থি নেতাকে আটক করেছে। সরকারবিরোধী বিক্ষোভে উস্কানি দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইরান রিফর্ম ফ্রন্টের প্রধান আজর মনসুরি, সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। এছাড়াও একজনকে গ্রেফতার করা হলেও তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

সোমবার ইরানের বিচার বিভাগীয় সংস্থা মিজান নিউজ জানিয়েছে, যখন দেশটি বিদেশি সামরিক হুমকির মুখোমুখি, ঠিক তখনই এই নেতারা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন। রেভল্যুশনারি গার্ডের সদস্যরা আজর মনসুরিকে তার বাসভবন থেকে আটক করেন এবং অন্যান্যদের তলব করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, গত জানুয়ারিতে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভে সরকারি হিসাবে ৩,১১৭ জন প্রাণ হারিয়েছেন, যার জন্য এই নেতারা ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করেছেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংস্কারপন্থীদের ওপর এই কঠোর পদক্ষেপ ভিন্নমতাবলম্বীদের দমনের একটি স্পষ্ট বার্তা। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক সিনা আজোদি বলেছেন, এর মাধ্যমে ইরানে রাজনৈতিক উদারীকরণের সব পথ বন্ধ করা হচ্ছে। এমন সময় এই অভিযান পরিচালিত হলো যখন ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর তেহরানের জন্য নতুন চাপ তৈরি করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...