বারাকের অধীনে গুপ্তচর প্রশিক্ষণ নেয়ার দাবি এপস্টেইনের বিরুদ্ধে

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৯ পিএম
বারাকের অধীনে গুপ্তচর প্রশিক্ষণ নেয়ার দাবি এপস্টেইনের বিরুদ্ধে

মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) গোপন নথিপত্র থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এতে দাবি করা হয়েছে, বিতর্কিত ধনকুবের জেফরি এপস্টেইন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের তত্ত্বাবধানে একজন ‘গুপ্তচর’ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। ২০২০ সালের একটি গোপন দলিলে এমন তথ্য জানিয়েছেন একজন অজ্ঞাত এফবিআই সূত্র।

ওই নথিতে আরও উল্লেখ করা হয়, এপস্টেইনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচারের প্রতিষ্ঠিত সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান ‘ডে ওয়ান ভেঞ্চারস’ আসলে প্রযুক্তি চুরির মতো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছিল। এছাড়াও, এহুদ বারাক এবং এপস্টেইন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরামর্শক ফি এবং বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক নিয়োগ নিয়ে আলোচনা করতেন বলে জানা গেছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি কঠোর সমালোচনা করে বলেন, এপস্টেইনের সঙ্গে বারাকের ঘনিষ্ঠতা এপস্টেইনের গুপ্তচর হওয়ার প্রমাণ নয়। নেতানিয়াহু অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থের কারণেই বারাক এপস্টেইনের সঙ্গে জড়িত হয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র ও নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে উগ্র বামপন্থীদের সহযোগিতা নিচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...