ম্যাক্রোঁর সফরের আগেই ১১৪ রাফাল কিনছে ভারত, ব্যয় সাড়ে ৩ লাখ কোটি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগমনের পূর্বেই বড় সামরিক চুক্তির প্রস্তুতি সারছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে যাচ্ছে নতুন দিল্লি। এই বিশাল সামরিক ক্রয়ের জন্য প্রাথমিকভাবে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে যোগ দিতে আসছেন ম্যাক্রোঁ এবং তার আগমনের আগেই এই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চায় ভারত।
কেনা হতে যাওয়া এই ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে ৮৮টি হবে একআসনবিশিষ্ট, যেখানে একজন পাইলট বসবেন। অন্যদিকে বাকি ২৬টি বিমান হবে দুই আসনবিশিষ্ট, যা দুইজন পাইলট পরিচালনা করতে পারবেন। পঞ্চম প্রজন্মের এই আধুনিক যুদ্ধবিমানটি সর্বোচ্চ ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত যেতে পারে। একাধিক ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান বহনে সক্ষম রাফাল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত।

এর আগে, ২০২০ সালের জুলাই থেকে এ পর্যন্ত ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান গ্রহণ করেছে, যার মধ্যে ৮টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই নতুন সংযোজন ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে আরও মারাত্মক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ম্যাক্রোঁর সফরের আগেই ১১৪ রাফাল কিনছে ভারত, ব্যয় সাড়ে ৩ লাখ কোটি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগমনের পূর্বেই বড় সামরিক চুক্তির প্রস্তুতি সারছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান অধিগ্রহণের বিষয়টি চূড়ান্ত করতে যাচ্ছে নতুন দিল্লি। এই বিশাল সামরিক ক্রয়ের জন্য প্রাথমিকভাবে ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে যোগ দিতে আসছেন ম্যাক্রোঁ এবং তার আগমনের আগেই এই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে চায় ভারত।
কেনা হতে যাওয়া এই ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে ৮৮টি হবে একআসনবিশিষ্ট, যেখানে একজন পাইলট বসবেন। অন্যদিকে বাকি ২৬টি বিমান হবে দুই আসনবিশিষ্ট, যা দুইজন পাইলট পরিচালনা করতে পারবেন। পঞ্চম প্রজন্মের এই আধুনিক যুদ্ধবিমানটি সর্বোচ্চ ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত যেতে পারে। একাধিক ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান বহনে সক্ষম রাফাল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত।

এর আগে, ২০২০ সালের জুলাই থেকে এ পর্যন্ত ভারত ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান গ্রহণ করেছে, যার মধ্যে ৮টি প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এই নতুন সংযোজন ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে আরও মারাত্মক করে তুলবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…