বিশ্বশান্তির জন্য বড় হুমকি ভারত, অভিযোগ পাক প্রেসিডেন্টের
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ভারতকে এখন বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একক কোনো দেশের পক্ষে জয়ী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। আসিফ আলী জারদারি বলেন, বিশ্বনেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমর্থন পাকিস্তানের জনগণের জন্য অনুপ্রেরণার উৎস। তার ভাষ্যমতে, সন্ত্রাসীদের সীমান্তের বাইরে ঘাঁটি গড়ার সুযোগ দিলে তা সাধারণ মানুষের ওপরই ভয়াবহ প্রভাব ফেলে।

প্রতিবেশী কিছু দেশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী রাষ্ট্র তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে এবং তাদের আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে। তার মতে, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পেছনে এমন পদক্ষেপই মূল দায়ী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিশ্বশান্তির জন্য বড় হুমকি ভারত, অভিযোগ পাক প্রেসিডেন্টের
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ভারতকে এখন বিশ্ব শান্তির জন্য একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একক কোনো দেশের পক্ষে জয়ী হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। আসিফ আলী জারদারি বলেন, বিশ্বনেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমর্থন পাকিস্তানের জনগণের জন্য অনুপ্রেরণার উৎস। তার ভাষ্যমতে, সন্ত্রাসীদের সীমান্তের বাইরে ঘাঁটি গড়ার সুযোগ দিলে তা সাধারণ মানুষের ওপরই ভয়াবহ প্রভাব ফেলে।

প্রতিবেশী কিছু দেশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী রাষ্ট্র তাদের মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে এবং তাদের আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে। তার মতে, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির পেছনে এমন পদক্ষেপই মূল দায়ী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…