বিজ্ঞাপন

উত্তর লেবাননে বহুতল ধসে নিহত ৯, ত্রিপোলিকে দুর্যোগ এলাকা ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৭ এএম
উত্তর লেবাননে বহুতল ধসে নিহত ৯, ত্রিপোলিকে দুর্যোগ এলাকা ঘোষণা

উত্তর লেবাননের ত্রিপোলি শহরে একটি বহুতল ভবন ভেঙে পড়ার ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাতে এই দুর্ঘটনা ঘটলে আহত হন আরও কয়েকজন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মহাপরিচালক ইমাদ খ্রেইশ জানান, ধসে পড়া ভবনটি দুটি ব্লক নিয়ে গঠিত ছিল এবং প্রতিটি ব্লকে ছয়টি করে ফ্ল্যাট ছিল। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার সময় ওই ভবনের ভেতরে প্রায় ২২ জন লোক উপস্থিত ছিলেন। লেবানন রেড ক্রস এবং বিভিন্ন উদ্ধারকারী সংস্থার পাশাপাশি এলাকাবাসী জান মাল ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপোলির মেয়র আবদেল হামিদ করিমেহ শহরকে দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছেন। এই সংকট মোকাবিলা করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয় বলেও জানান মেয়র।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...