বিজ্ঞাপন

নোবেল জয়ী নার্গিসের নতুন কারাদণ্ড, প্রতিবাদে অনশন প্রত্যাহার

প্রাইম বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪২ এএম
নোবেল জয়ী নার্গিসের নতুন কারাদণ্ড, প্রতিবাদে অনশন প্রত্যাহার

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ইরানের প্রখ্যাত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদিকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে ছয় বছর এবং প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে দেড় বছরের সাজা হয়েছে। সাজার সাথে তাকে দুই বছরের জন্য দেশের দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা তার আইনজীবী মোস্তাফা নিলি নিশ্চিত করেছেন।

বর্তমানে কারাগারে থাকা অবস্থায় তিনি ন্যায়বিচার ও চিকিৎসার অধিকার নিয়ে গত ২ ফেব্রুয়ারি অনশন শুরু করেছিলেন। তবে স্বাস্থ্যের অবনতির কারণে ছয় দিনের মাথায় তিনি তা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছে নার্গিস ফাউন্ডেশন। এর আগে গত ১২ ডিসেম্বর এক স্মরণসভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি আইনজীবী খসরু আলিকোরদির রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে ওই সভায় বক্তব্য দিয়েছিলেন।

বিজ্ঞাপন

আইনজীবী নিলি জানান, আপিল করার সুযোগ রয়েছে এবং তারা আশা করছেন যে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হতে পারে। ‘ডিফেন্ডার্স অব হিউম্যান রাইটস সেন্টার’-এর উপপরিচালক নার্গিস দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে এবং নারী অধিকার নিয়ে কাজ করে আসছেন। শিরিন এবাদির পর তিনি দ্বিতীয় ইরানি নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...