বিজ্ঞাপন

কবুতর খাওয়ানোর দায়ে সিঙ্গাপুরে বৃদ্ধার তিন লাখ টাকা জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ পিএম
কবুতর খাওয়ানোর দায়ে সিঙ্গাপুরে বৃদ্ধার তিন লাখ টাকা জরিমানা

বন্য প্রাণী আইন অমান্য করে কবুতরকে খাবার দেওয়ার অপরাধে সিঙ্গাপুরে ৭১ বছর বয়সী এক নারীকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছেন দেশটির আদালত। ভারতীয় বংশোদ্ভূত শানমুগামনাথন শামলা নামের ওই বৃদ্ধা বারবার সতর্কতা থাকা সত্ত্বেও এ কাজ করায় এই শাস্তির মুখোমুখি হন।

গত জানুয়ারিতে একঝাঁক কবুতরকে খাবার খাওয়ানোর দায়ে তাকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ সাত হাজার টাকার সমতুল্য। সিঙ্গাপুরের তোয়া পায়োহ এলাকায় বসবাসরত এই অবসরপ্রাপ্ত নারীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনের অধীনে চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত ভিডিও ফুটেজের ভিত্তিতে দেখেছে যে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে তিনি অন্তত নয়বার পাখিদের শস্যদানা ও পাউরুটি খাওয়িয়েছেন।

বিজ্ঞাপন

এটিই প্রথম নয়, এর আগে ২০২৫ সালের মে মাসে একই অপরাধের জন্য তাকে ১ হাজার ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। তখন আদালতে তিনি জানিয়েছিলেন যে আর এমনটি করবেন না। এমনকি তিনি তার নির্বাচনি এলাকার সংসদ সদস্যের সঙ্গে দেখা করে অনুশোচনাও জানিয়েছিলেন, কিন্তু মাত্র তিন দিন পর তাকে আবার একই কাজ করতে দেখা যায়।

শুনানিতে শামলা জানান যে তিনি বেকার এবং তার কোনো স্বাস্থ্যবীমা নেই, তাই জরিমানার পরিবর্তে সমাজসেবামূলক কাজ করতে চান। তবে বারবার আইন ভঙ্গের কারণে আদালত তার আবেদন নাকচ করে জরিমানা করেন। প্রতিটি অভিযোগের জন্য তার সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারত। অবশেষে আদালতের রায়ের পর তিনি সঙ্গে সঙ্গে পুরো জরিমানার অর্থ পরিশোধ করেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...