এপস্টেইনের সাথে দেখা হয়নি: দালাই লামার অফিসের স্পষ্ট বক্তব্য
নোবেল জয়ী তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা কখনোই যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে জানিয়েছে তার কার্যালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) দালাই লামার অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এপস্টেইনের সাথে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এপস্টেইন ফাইলের নথিপত্র প্রকাশের পর চীনে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিজিটিএন দাবি করে, ওই নথিতে দালাই লামার নাম অন্তত ১৬৯ বার উল্লেখ করা হয়েছে। তারা কিছু ইমেলের উল্লেখ করে দাবি করে যে, এক অজ্ঞাত ব্যক্তি এপস্টেইনকে দালাই লামার কোনো অনুষ্ঠানে যোগদানের কথা জানিয়েছিলেন। তবে ওই ইমেলগুলোতে এমন কোনো প্রমাণ নেই যা দুজনের সরাসরি দেখার বিষয়টি নিশ্চিত করে। দালাই লামার অফিস জানায়, তিনি তার কোনো প্রতিনিধিকেও এপস্টেইনের সাথে যোগাযোগ করার অনুমতি দেননি।

বর্তমানে ভারতে নির্বাসিত জীবন যাপন করা ৯০ বছর বয়সী এই বৌদ্ধ সন্ন্যাসী ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সাথে সাক্ষাৎ করলেও এপস্টেইনের সাথে তার কোনো পরিচিতি ছিল না বলেই জানিয়েছে তার অফিস।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
এপস্টেইনের সাথে দেখা হয়নি: দালাই লামার অফিসের স্পষ্ট বক্তব্য
নোবেল জয়ী তিব্বতীয় ধর্মগুরু দালাই লামা কখনোই যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে জানিয়েছে তার কার্যালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) দালাই লামার অফিস থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এপস্টেইনের সাথে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে এপস্টেইন ফাইলের নথিপত্র প্রকাশের পর চীনে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিজিটিএন দাবি করে, ওই নথিতে দালাই লামার নাম অন্তত ১৬৯ বার উল্লেখ করা হয়েছে। তারা কিছু ইমেলের উল্লেখ করে দাবি করে যে, এক অজ্ঞাত ব্যক্তি এপস্টেইনকে দালাই লামার কোনো অনুষ্ঠানে যোগদানের কথা জানিয়েছিলেন। তবে ওই ইমেলগুলোতে এমন কোনো প্রমাণ নেই যা দুজনের সরাসরি দেখার বিষয়টি নিশ্চিত করে। দালাই লামার অফিস জানায়, তিনি তার কোনো প্রতিনিধিকেও এপস্টেইনের সাথে যোগাযোগ করার অনুমতি দেননি।

বর্তমানে ভারতে নির্বাসিত জীবন যাপন করা ৯০ বছর বয়সী এই বৌদ্ধ সন্ন্যাসী ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সাথে সাক্ষাৎ করলেও এপস্টেইনের সাথে তার কোনো পরিচিতি ছিল না বলেই জানিয়েছে তার অফিস।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…