যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধের পথেই ইরান
ওয়াশিংটনের যেকোনো ধরনের চাপ বা হুমকি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক অধিকার থেকে কোনো অবস্থাতেই তারা এক চুলও পিছু হটবে না এবং বিশ্বের কোনো শক্তির ইরানের সার্বভৌম সিদ্ধান্ত নির্ধারণের ক্ষমতা নেই। ওমানে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দুই দিন পর তেহরানে এক অনুষ্ঠানে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
আরাগচি বলেন, ইরান ইতিমধ্যে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ব্যাপক মূল্য দিয়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মহড়া বা সামরিক উপস্থিতি বৃদ্ধি তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। এর আগে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করেছিল।

এদিকে, ইরানের ওপর নতুন চুক্তি চাপিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হুমকি দিয়ে আসছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পারমাণবিক ইস্যুর পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল ও আঞ্চলিক নীতি নিয়েও আলোচনা হতে হবে। ফলে দুই পক্ষের এই অনমনীয় অবস্থানের কারণে আগামী দিনে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধের পথেই ইরান
ওয়াশিংটনের যেকোনো ধরনের চাপ বা হুমকি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক অধিকার থেকে কোনো অবস্থাতেই তারা এক চুলও পিছু হটবে না এবং বিশ্বের কোনো শক্তির ইরানের সার্বভৌম সিদ্ধান্ত নির্ধারণের ক্ষমতা নেই। ওমানে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দুই দিন পর তেহরানে এক অনুষ্ঠানে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
আরাগচি বলেন, ইরান ইতিমধ্যে তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ব্যাপক মূল্য দিয়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক মহড়া বা সামরিক উপস্থিতি বৃদ্ধি তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। এর আগে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার খুব কাছাকাছি বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করেছিল।

এদিকে, ইরানের ওপর নতুন চুক্তি চাপিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হুমকি দিয়ে আসছেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পারমাণবিক ইস্যুর পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল ও আঞ্চলিক নীতি নিয়েও আলোচনা হতে হবে। ফলে দুই পক্ষের এই অনমনীয় অবস্থানের কারণে আগামী দিনে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…