যুক্তরাষ্ট্রের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধে পিছু হটছে না ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল চাপ এবং হুমকি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে এক অনুষ্ঠানে তিনি জানান, কোনো বিদেশি শক্তির পক্ষে ইরানের সার্বভৌম সিদ্ধান্ত নির্ধারণ করা সম্ভব নয় এবং যুদ্ধের হুমকিও তাদের এই পথ থেকে বিরত রাখতে পারবে না।
ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দু’দিন পর এই মন্তব্য করলেন আরাগচি। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া বা সেনা মোতায়েন ইরানকে ভীত করতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নতুন করে করতে বাধ্য করতে সামরিক শক্তির ব্যবহারের যে হুমকি দিচ্ছেন, তা তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনবে না।

গত বছর ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর কাছে উদ্বেগজনক বলে বিবেচিত হয়েছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পারমাণবিক ইস্যুর পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল ও মানবাধিকার নিয়েও আলোচনায় বসতে হবে। দুই পক্ষের এই অনমনীয় অবস্থানের কারণে আগামী দিনে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের চাপেও ইউরেনিয়াম সমৃদ্ধে পিছু হটছে না ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল চাপ এবং হুমকি উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে এক অনুষ্ঠানে তিনি জানান, কোনো বিদেশি শক্তির পক্ষে ইরানের সার্বভৌম সিদ্ধান্ত নির্ধারণ করা সম্ভব নয় এবং যুদ্ধের হুমকিও তাদের এই পথ থেকে বিরত রাখতে পারবে না।
ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠকের মাত্র দু’দিন পর এই মন্তব্য করলেন আরাগচি। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সামরিক মহড়া বা সেনা মোতায়েন ইরানকে ভীত করতে পারছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি নতুন করে করতে বাধ্য করতে সামরিক শক্তির ব্যবহারের যে হুমকি দিচ্ছেন, তা তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আনবে না।

গত বছর ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছিল, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর কাছে উদ্বেগজনক বলে বিবেচিত হয়েছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পারমাণবিক ইস্যুর পাশাপাশি ব্যালেস্টিক মিসাইল ও মানবাধিকার নিয়েও আলোচনায় বসতে হবে। দুই পক্ষের এই অনমনীয় অবস্থানের কারণে আগামী দিনে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…