বিজ্ঞাপন

জাপানে ক্ষমতাসীন দলের জয় নিশ্চিত, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেলেন তাকাইচি

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০১ পিএম
জাপানে ক্ষমতাসীন দলের জয় নিশ্চিত, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেলেন তাকাইচি

জাপানের সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পথে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোটই বড় ধরনের সাফল্য অর্জন করতে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, ৪৬৫ সদস্যের নিম্নকক্ষে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৭৪ থেকে ৩২৮টি আসনে জয়লাভ করতে পারে। তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) সমর্থন মিলিয়ে মোট আসন সংখ্যা ৩০২ থেকে ৩৬৬টি হতে পারে। যদি তারা ৩১০টির বেশি আসন পায়, তবে ২০১৭ সালের পর এই প্রথম দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে দলটি। এর আগে তাকাইচি স্পষ্ট করে জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন।

বিজ্ঞাপন

গত অক্টোবরে ক্ষমতা গ্রহণকারী ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করেছেন। ‘কাজ, কাজ, কাজ’—এই স্লোগান নিয়ে নির্বাচনী প্রচারণা চালানো এই অতিরক্ষণশীল নেত্রী দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নের মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি হাতে নেবেন বলে জানিয়েছেন, যা তরুণ ভোটারদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...