বিজ্ঞাপন

মালয়েশিয়া সফরে মোদী, স্বাক্ষরিত হলো ১১টি গুরুত্বপূর্ণ চুক্তি

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৯ পিএম
মালয়েশিয়া সফরে মোদী, স্বাক্ষরিত হলো ১১টি গুরুত্বপূর্ণ চুক্তি

দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা অনুষ্ঠিত হয়। এ সফরে দুই দেশ সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ মোট ১১টি চুক্তি বিনিময় করেছে। গত বছরের আগস্টে দু’দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হওয়ার পর এটিই মোদির প্রথম সফর।

আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাণিজ্য, বিনিয়োগ এবং খাদ্য নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য ও পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত পারাপারের লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধির বিষয়েও জোর দিয়েছেন দুই নেতা। তিনি আশা প্রকাশ করেন যে, চলতি বছরের শেষে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ গত বছরের ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

এছাড়াও মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ভারতের একটি কনস্যুলেট খোলার পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই সরকারের দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে এই অংশীদারত্ব দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...