বিজ্ঞাপন

স্ট্র্যাটেজিক পার্টনারশিপে নতুন গতি, মালয়েশিয়ায় মোদী

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৩ পিএম
স্ট্র্যাটেজিক পার্টনারশিপে নতুন গতি, মালয়েশিয়ায় মোদী

দু’দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। বাণিজ্য, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছেন দুই নেতা। গত বছরের আগস্টে দুই দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হওয়ার পর এটিই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর।

প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এই অংশীদারত্ব অত্যন্ত ব্যাপক এবং বহুমুখী। তিনি জানান, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা হবে। আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেছেন যে, দুই সরকারের যৌথ প্রচেষ্টায় চলতি বছরের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ গত বছরের ১৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া সীমান্ত পারাপারের লেনদেনে স্থানীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধির বিষয়েও কাজ করবে নতুন দিল্লি ও কুয়ালালামপুর।

বিজ্ঞাপন

উচ্চ পর্যায়ের এই বৈঠক শেষে সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতার জন্য মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, ভারত যদি বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে একটি কনস্যুলেট খোলার উদ্যোগ নেয়, তবে তারা তা পূর্ণ সমর্থন জানাবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...