বিজ্ঞাপন

এপস্টেইনের যৌন কেলেঙ্কারি: অনিল আম্বানিকে নারী পাঠানোর প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২০ পিএম
এপস্টেইনের যৌন কেলেঙ্কারি: অনিল আম্বানিকে নারী পাঠানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) প্রকাশিত নথিতে কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সাথে ভারতীয় ধনকুবের অনিল আম্বানির ঘনিষ্ঠতার চাঞ্চল্যকর বিবরণ ফাঁস হয়েছে। ২০১৭ সালের এক বার্তাবিনিময়ে এপস্টেইন তার পরিচিত এক নারীকে অনিল আম্বানির সাথে সাক্ষাত করানোর প্রস্তাব দেন এবং মাত্র ২০ সেকেন্ডের মধ্যে অনিল আম্বানি সেই প্রস্তাবে সম্মতি জানান। এই ঘটনা প্রমাণ করে যে, বিশ্বজুড়ে প্রভাবশালীদের সাথে নিজের সম্পর্ক সুদৃঢ় করতে কীভাবে নারীদের ব্যবহার করতেন এপস্টেইন।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এপস্টেইন অনিল আম্বানির নারীদের প্রতি রুচি সম্পর্কে জানতে চাইলে আম্বানি তার প্রযোজিত সিনেমা ‘ঘোস্ট ইন দ্য শেল’-এর নায়িকা স্কারলেট জোহানসনের কথা উল্লেখ করেন। এর প্রেক্ষিতে এপস্টেইন আম্বানিকে একজন ‘লম্বা সুইডিশ স্বর্ণকেশী’ নারীর সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দেন। এমনকি এপস্টেইন আম্বানির বয়স্কদের চেয়ে ‘তরুণদের’ প্রতি ঝোঁক রয়েছে বলেও মন্তব্য করেছিলেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানা যায়, বিভিন্ন পরিচিত ব্যক্তির মাধ্যমে অনিল আম্বানির সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়েছিলেন এপস্টেইন। তিনি দীপক চোপড়ার কাছে আম্বানি সম্পর্কে জানতে চাইলে চোপড়া তাকে ‘অত্যন্ত ধনী, সেলিব্রেটি-সচেতন এবং ভাইয়েদের সাথে সম্পর্ক খারাপ’ বলে বর্ণনা করেন। এছাড়াও ব্যবসায়ী টম প্রিটজকার এবং পিটার থিয়েলের মাধ্যমেও তিনি এই ভারতীয় শিল্পপতির খোঁজ নেন। তবে এই বিতর্কিত চ্যাট ফাঁসের পর এখন পর্যন্ত অনিল আম্বানির পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...