বিজ্ঞাপন

বিয়ের আগেই শহীদ, হামলাকারীকে আঁকড়ে ধরে প্রাণ দিলেন আউন

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৪ পিএম
বিয়ের আগেই শহীদ, হামলাকারীকে আঁকড়ে ধরে প্রাণ দিলেন আউন

ইসলামাবাদের তারলাই এলাকায় শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে একজন আউন আব্বাস, যার বিয়ের আয়োজন চলছিল মাত্র কয়েক সপ্তাহ পরেই। খাদিজাতুল কুবরা ইমামবারগায় এই ঘটনায় অন্তত ৩৩ জন মারা গেলেও আউনের সাহসী পদক্ষেপের কারণে বড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছেন অনেকে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী গুলি চালিয়ে মসজিদের ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় মসজিদের পেছনের গেটে থাকা আউন সাহসিকতার সাথে হামলাকারীকে আটকাতে যান এবং তাকে শক্ত করে আঁকড়ে ধরেন। আউনের ভাই জানিয়েছেন, ভাইয়ের এই সাহসী উদ্যোগের ফলেই হামলাকারী মসজিদের ভেতরে ঢুকতে পারেনি, যদিও ধস্তাধস্তির একপর্যায়ে ওই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় আউনের পরিবার গভীর শোকে হতাশ হলেও তারা গর্বিত যে, তাদের সন্তান অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। শনিবার আউন আব্বাসসহ অন্য নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে এই অসামান্য সাহসিকতার জন্য শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...