মহাকাশ ও এআইয়ের জোট: স্পেসএক্সের সাথে যুক্ত হলো মাস্কের এক্সএআই
প্রযুক্তি বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করলেন এলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবার তারই আরেক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ‘এক্সএআই’ অধিগ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্পেসএক্স। মাস্ক একে একটি ‘উদ্ভাবনী ইঞ্জিন’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে রকেট প্রযুক্তি, মহাকাশভিত্তিক ইন্টারনেট এবং এআই এক ছাতার নিচে কাজ করবে।
মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে গত মাসে টেসলা এক্সএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। ২০২২ সালে এক্স (সাবেক টুইটার) থেকে যাত্রা করা এই প্রতিষ্ঠানটির মূল পণ্য ‘গ্রোক’ চ্যাটবট। যদিও ছবি তৈরির ফিচার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এর বিরুদ্ধে তদন্ত চলছে, তবু বিনিয়োগকারীদের আস্থা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এআই ও মহাকাশ অবকাঠামোর বিশাল খরচ মেটাতে এবং শেয়ারবাজারে আসার পথ সুগম করতেই এই ‘সুপার কোম্পানি’ গড়ে তুলছেন মাস্ক। পিচবুকের জ্যেষ্ঠ বিশ্লেষক এমিলি ঝেং মনে করেন, পাবলিক ইনভেস্টরদের কাছে নিজেদের আকর্ষণীয় করে তুলতে এই কৌশল নেওয়া হয়েছে। ফলে নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি ছাড়া মাস্কের অধীন প্রায় সব বড় ব্যবসাই এখন একে অপরের সঙ্গে যুক্ত হলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মহাকাশ ও এআইয়ের জোট: স্পেসএক্সের সাথে যুক্ত হলো মাস্কের এক্সএআই
প্রযুক্তি বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করলেন এলন মাস্ক। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবার তারই আরেক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ‘এক্সএআই’ অধিগ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্পেসএক্স। মাস্ক একে একটি ‘উদ্ভাবনী ইঞ্জিন’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে রকেট প্রযুক্তি, মহাকাশভিত্তিক ইন্টারনেট এবং এআই এক ছাতার নিচে কাজ করবে।
মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে গত মাসে টেসলা এক্সএআই-তে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। ২০২২ সালে এক্স (সাবেক টুইটার) থেকে যাত্রা করা এই প্রতিষ্ঠানটির মূল পণ্য ‘গ্রোক’ চ্যাটবট। যদিও ছবি তৈরির ফিচার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এর বিরুদ্ধে তদন্ত চলছে, তবু বিনিয়োগকারীদের আস্থা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এআই ও মহাকাশ অবকাঠামোর বিশাল খরচ মেটাতে এবং শেয়ারবাজারে আসার পথ সুগম করতেই এই ‘সুপার কোম্পানি’ গড়ে তুলছেন মাস্ক। পিচবুকের জ্যেষ্ঠ বিশ্লেষক এমিলি ঝেং মনে করেন, পাবলিক ইনভেস্টরদের কাছে নিজেদের আকর্ষণীয় করে তুলতে এই কৌশল নেওয়া হয়েছে। ফলে নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি ছাড়া মাস্কের অধীন প্রায় সব বড় ব্যবসাই এখন একে অপরের সঙ্গে যুক্ত হলো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…