বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৬ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত, সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গেও মতবিনিময় করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, তারা দুই পক্ষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ ও চমৎকার আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

বাণিজ্য খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ওয়াশিংটন সফরের সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন, যা পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...