প্রেমিকার বাগদানের খবরে হতাশ হয়ে ঘরে তালা দিয়ে প্রাণ গেল বডিবিল্ডারের
ভারতের বেঙ্গালুরুতে প্রেমিকার বাগদানের খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন কিরণ নামের ২৬ বছর বয়সী এক বডিবিল্ডার। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। প্রেমিকার অন্য কারো সাথে বাগদান হওয়ার কথা জানতে পেরে এই চরম পদক্ষেপ নেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ পেশায় একজন জিম প্রশিক্ষক ছিলেন এবং গত তিন বছর ধরে ওই তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তিনি প্রেমিকার সাথে দেখা করতে গেলে জানতে পারেন, পরিবারের সিদ্ধান্তে অন্য একজনের সাথে তার বাগদান সম্পন্ন হয়েছে। এরপর বাড়ি ফিরে কিরণ ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ বাইরে না আসায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
প্রেমিকার বাগদানের খবরে হতাশ হয়ে ঘরে তালা দিয়ে প্রাণ গেল বডিবিল্ডারের
ভারতের বেঙ্গালুরুতে প্রেমিকার বাগদানের খবরে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন কিরণ নামের ২৬ বছর বয়সী এক বডিবিল্ডার। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। প্রেমিকার অন্য কারো সাথে বাগদান হওয়ার কথা জানতে পেরে এই চরম পদক্ষেপ নেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ পেশায় একজন জিম প্রশিক্ষক ছিলেন এবং গত তিন বছর ধরে ওই তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তিনি প্রেমিকার সাথে দেখা করতে গেলে জানতে পারেন, পরিবারের সিদ্ধান্তে অন্য একজনের সাথে তার বাগদান সম্পন্ন হয়েছে। এরপর বাড়ি ফিরে কিরণ ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ বাইরে না আসায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিরণের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…