বিজ্ঞাপন

মহাকাশে এআই সাম্রাজ্য গড়ছেন মাস্ক, স্পেসএক্সে একীভূত এক্সএআই

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৬ পিএম
মহাকাশে এআই সাম্রাজ্য গড়ছেন মাস্ক, স্পেসএক্সে একীভূত এক্সএআই

বিশ্ববাজারে বড় সাড়া ফেলেছে ইলন মাস্কের সর্বশেষ পদক্ষেপ। তার মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স তার খুব কাছের একটি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ‘এক্সএআই’-কে অধিগ্রহণ করেছে। এর ফলে স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানিতে পরিণত হয়েছে বলে জানা গেছে। যদিও এই চুক্তির আর্থিক বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, তবে বাজার বিশ্লেষকদের ধারণা এটি একটি বড় কৌশলগত পদক্ষেপ।

কোম্পানির অভ্যন্তরে পাঠানো এক মেমোতে ইলন মাস্ক এই অধিগ্রহণকে একটি ‘উদ্ভাবনী ইঞ্জিন’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, এর ফলে মহাকাশ প্রযুক্তি, রকেট বিজ্ঞান, মহাকাশভিত্তিক ইন্টারনেট এবং মিডিয়া—সবই একই ছাতার নিচে চলে আসবে। মাস্কের দৃঢ় বিশ্বাস, মঙ্গল গ্রহে মানব সভ্যতা গড়ে তোলার প্রস্তুতি এবং মহাবিশ্বের বুকে বিস্তারের জন্য মহাকাশভিত্তিক এআই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করে এআই-এর শক্তি চাহিদা মেটানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) থেকে যাত্রা শুরু হওয়া এক্সএআই-এর মূল পণ্য হলো ‘গ্রোক’ চ্যাটবট। চলতি মাসেই মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা এক্সএআই-তে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। এছাড়া টেসলার কারখানায় রোবট পরিচালনায় এক্সএআইকে মূল ভূমিকায় রাখার পরিকল্পনা করছেন তিনি। যদিও গ্রোকের ছবি তৈরির ফিচার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদন্তের মুখে পড়তে হয়েছে, তবুও বিনিয়োগকারীদের আগ্রহ কমেনি।

শিল্প বিশ্লেষকদের মতে, এআই এবং মহাকাশ অবকাঠামোর প্রচুর খরচ মেটাতে পাবলিক বিনিয়োগকারীদের কাছে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতেই মাস্ক এই ‘সুপার কোম্পানি’ গড়ে তুলছেন। পিচবুকের জ্যেষ্ঠ বিশ্লেষক এমিলি ঝেং মনে করেন, শেয়ারবাজারে আইপিও আনার আগে এই একীভূতকরণ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে মাস্কের অধিকাংশ বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন একে অপরের সাথে সম্পৃক্ত হলো, শুধুমাত্র নিউরালিঙ্ক এবং দ্য বোরিং কোম্পানি এর বাইরে রয়ে গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...