পাকিস্তান থেকে রেলের বগি ও ওয়াগন কিনতে আগ্রহ ঢাকার
রেল খাতের উন্নয়নে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন এবং কোচ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত শুক্রবার পাকিস্তানের লাহোরের মুঘলপুরা রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন ঢাকার হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সফরকালে তারা কারখানার উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি জানিয়েছেন, বর্তমানে তারা শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনার মতো দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ রেল বগি কেনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালালেও এবার তারা পাকিস্তানের প্রতি সম্ভাব্য আগ্রহ দেখিয়েছে। প্রযুক্তিগত তথ্য যাচাই করতে অচিরেই বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে বলে জানান এই কর্মকর্তা।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের মধ্যে রেলওয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক জোরদার হলে উভয় দেশই লাভবান হবে। এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পাকিস্তান থেকে রেলের বগি ও ওয়াগন কিনতে আগ্রহ ঢাকার
রেল খাতের উন্নয়নে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন এবং কোচ আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে গত শুক্রবার পাকিস্তানের লাহোরের মুঘলপুরা রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন ঢাকার হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সফরকালে তারা কারখানার উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
পাকিস্তান রেলওয়ের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি জানিয়েছেন, বর্তমানে তারা শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনার মতো দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ রেল বগি কেনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চালালেও এবার তারা পাকিস্তানের প্রতি সম্ভাব্য আগ্রহ দেখিয়েছে। প্রযুক্তিগত তথ্য যাচাই করতে অচিরেই বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে বলে জানান এই কর্মকর্তা।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুই দেশের মধ্যে রেলওয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, রেলওয়ে টু রেলওয়ে সম্পর্ক জোরদার হলে উভয় দেশই লাভবান হবে। এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…