বিজ্ঞাপন

যুক্তরাজ্য প্রবাসীদের নজরে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫১ পিএম
যুক্তরাজ্য প্রবাসীদের নজরে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন, বিশেষ করে পূর্বাঞ্চলীয় হোয়াইটচ্যাপেলের কাফেগুলোতে এখন একটাই আলোচনার বিষয়—বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই ভোট নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ব্যারিস্টার ও রাষ্ট্রবিজ্ঞানী খালেদ নূর জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সিলেটি কমিউনিটির আড্ডায় এ নিয়েই সবচেয়ে বেশি চর্চা হচ্ছে।

প্রায় দুই দশক পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন অনেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছে। অন্যদিকে, দীর্ঘদিন পর খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দলটির সমর্থকদের কাছে তিনি একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোতে নির্বাচন বয়কট ও দমন-পীড়নের কারণে দেশে-বিদেশে ভোটারদের মনে হতাশা জমা হয়েছিল। তবে ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর পর এই নির্বাচন অত্যন্ত আবেগঘন ও প্রতীকী গুরুত্ব বহন করছে। প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এবার তারা যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং দেশে গণতান্ত্রিক ধারা পুনর্প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...