হাসিনাপরবর্তী নির্বাচন: লন্ডনে প্রবাসীদের উৎকণ্ঠা ও প্রত্যাশা

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩৭ পিএম
হাসিনাপরবর্তী নির্বাচন: লন্ডনে প্রবাসীদের উৎকণ্ঠা ও প্রত্যাশা

লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন ক্যাফেতে এখন আড্ডায় প্রধান আলোচনার বিষয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই ভোট ঘিরে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা বেশ আলোচনায় মুখর। শেখ হাসিনার পতনের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নির্বাচন, যেখানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন অনেকে। দীর্ঘ দুই দশক পর এমন একটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে যেখানে একদলীয় আধিপত্য থাকছে না বললেই চলে।

স্থানীয় একটি ক্যাফেতে কথা হয় ব্যারিস্টার ও রাষ্ট্রবিজ্ঞানী খালেদ নূরের সঙ্গে। তিনি জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই প্রবাসীদের মধ্যে এ নিয়ে আগ্রহ তুঙ্গে। এই নির্বাচনে মূল লড়াই হবে দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে এবার আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি।

দেশে বহুদিন ধরে নিয়ন্ত্রিত নির্বাচন ও বিরোধীদলীয় আন্দোলনের কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা ছিল, যার প্রভাব প্রবাসীদের মধ্যেও লক্ষ্য করা গেছে। তবে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। প্রবাসীরা মনে করছেন, এবার ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা পুনর্প্রতিষ্ঠিত হতে পারে। তাই লন্ডনের অলিগলিতে বাঙালিরা এখন ব্যস্ত দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...