বিজ্ঞাপন

লন্ডনে প্রবাসীদের আলোচনায় বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৩ পিএম
লন্ডনে প্রবাসীদের আলোচনায় বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন

লন্ডনের ব্যস্ত হোয়াইটচ্যাপেল রোডের এক ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিলেন ব্রিটিশ বাংলাদেশিরা। ব্যারিস্টার ও রাষ্ট্রবিজ্ঞানী খালেদ নূর জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সেখানকার আড্ডায় একটিই আলোচনা—বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটিই হতে যাচ্ছে দেশের প্রথম নির্বাচন, যার ফলাফলের দিকে তাকিয়ে আছেন সবাই।

প্রায় দুই দশক পর এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা বিএনপি এখন তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত ডিসেম্বরে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই হতে যাচ্ছে দলটির জন্য প্রথম নির্বাচনী পরীক্ষা।

বিজ্ঞাপন

সমর্থকদের কাছে তারেক রহমান এখন একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রতীক। তবে অতীতের দণ্ড ও দুর্নীতির অভিযোগের কারণে তিনি সমালোচকদের নিশানায়ও রয়েছেন। দীর্ঘদিনের নিয়ন্ত্রিত রাজনীতির পর এবার দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা একটি গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছেন, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...