বিজ্ঞাপন

হিজরতের আদর্শে অভিবাসী সুরক্ষা: নতুন নির্বাহী আদেশ মামদানির

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫ পিএম
হিজরতের আদর্শে অভিবাসী সুরক্ষা: নতুন নির্বাহী আদেশ মামদানির

অভিবাসন ইস্যুতে অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হিজরতের ঘটনাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে অভিবাসীদের প্রতি সহমর্মিতা ও আশ্রয়ের বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে, অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতা খর্ব করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র মামদানি।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক আন্তঃধর্মীয় প্রাতরাশ সভায় ইসলামের ইতিহাস তুলে ধরেন তিনি। মামদানি বলেন, ইসলাম হলো একটি অভিবাসনের কাহিনির ওপর প্রতিষ্ঠিত ধর্ম। তিনি উল্লেখ করেন, হিজরতের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহানবী (সা.) নিজেও একজন পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে মদিনায় গিয়ে আশ্রয় লাভ করেছিলেন।

বিজ্ঞাপন

অভিবাসী অধিকার রক্ষায় মেয়র মামদানি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যা নিউইয়র্কবাসীর গোপনীয়তা ও নিরাপত্তার প্রতি সিটি কর্তৃপক্ষের দায়বদ্ধতাকে জোরদার করবে। এই আদেশের মাধ্যমে আইসিই বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা বিচারিক ওয়ারেন্ট ছাড়া শহরের কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না। তিনি জানান, এর ফলে কোনো বাসিন্দাই শিশু যত্ন বা অন্যান্য নাগরিক সেবা নিতে গিয়ে অভিবাসী হওয়ার কারণে ভীত হবেন না।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...