মালয়েশিয়ার হারানো প্লেনের সন্ধানে আবারও নামল ওশান ইনফিনিটি

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৯:৪৯ পিএম
মালয়েশিয়ার হারানো প্লেনের সন্ধানে আবারও নামল ওশান ইনফিনিটি

নিখোঁজ হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটটির সন্ধানে আবারও যাত্রা শুরু হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক রোবোটিক্স প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি এই দায়িত্ব পালন করবে। মালয়েশিয়া সরকারের সাথে ‘নো ফাইন্ড, নো ফি’ বা ধ্বংসাবশেষ না পেলে কোনো পারিশ্রমিক নয়—এমন চুক্তির আওতায় তারা এই অভিযান পরিচালনা করছে।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে মোট ৫৫ দিনব্যাপী এই অনুসন্ধান অভিযান চলবে। সমুদ্রের তলদেশ তল্লাশির জন্য প্রায় ১৫ হাজার বর্গকিমি এলাকা চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে এই কোম্পানিটি অনুসন্ধান শুরু করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে এপ্রিল মাসে তা স্থগিত করতে বাধ্য হয়েছিল।

এই চুক্তি অনুযায়ী, নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে সক্ষম হলে ওশান ইনফিনিটি ৭০ মিলিয়ন ডলার পাবে। ২০১৪ সালের ৮ মার্চ ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৩৯ জন আরোহী নিয়ে বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। যাত্রীদের মধ্যে ৯০ শতাংশই ছিলেন চীনের নাগরিক। এর আগে অস্ট্রেলিয়ার নেতৃত্বে দক্ষিণ ভারত মহাসাগরে বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হলেও ২০১৭ সালের জানুয়ারিতে কোনো সাফল্য না পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...