সুদানে জানুয়ারিতে ২০ শিশু নিহত, দুর্ভিক্ষের কবলে দারফুর-করদোফান
সুদানের চলমান অস্থিরতায় চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ জন শিশুর প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই হতাহতের ঘটনা মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় করদোফান ও দারফুরে ঘটেছে। সংঘাতপূর্ণ এই অঞ্চলগুলোতে শিশুদের সুরক্ষা ও জীবনরক্ষাকারী সেবা এখন চরম বিপর্যয়ের মুখে।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিসেফ জানায়, উত্তর দারফুরের আল-ফাশের এবং করদোফানের কাদুগলি এলাকায় দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি অঞ্চল দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে চলমান লড়াইয়ের কারণে লাখ লাখ শিশু এখন খাদ্য ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে।

সুদানের ১৮টি রাজ্যের মধ্যে দারফুরের পাঁচটি রাজ্য বর্তমানে আরএসএফ-এর নিয়ন্ত্রণে, অপরদিকে রাজধানী খার্তুমসহ বাকি ১৩টি রাজ্যের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সুদানে জানুয়ারিতে ২০ শিশু নিহত, দুর্ভিক্ষের কবলে দারফুর-করদোফান
সুদানের চলমান অস্থিরতায় চলতি বছরের জানুয়ারি মাসে অন্তত ২০ জন শিশুর প্রাণহানি ঘটেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই হতাহতের ঘটনা মূলত দেশটির পশ্চিমাঞ্চলীয় করদোফান ও দারফুরে ঘটেছে। সংঘাতপূর্ণ এই অঞ্চলগুলোতে শিশুদের সুরক্ষা ও জীবনরক্ষাকারী সেবা এখন চরম বিপর্যয়ের মুখে।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিসেফ জানায়, উত্তর দারফুরের আল-ফাশের এবং করদোফানের কাদুগলি এলাকায় দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরও প্রায় ২০টি অঞ্চল দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে। সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যে চলমান লড়াইয়ের কারণে লাখ লাখ শিশু এখন খাদ্য ও চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে।

সুদানের ১৮টি রাজ্যের মধ্যে দারফুরের পাঁচটি রাজ্য বর্তমানে আরএসএফ-এর নিয়ন্ত্রণে, অপরদিকে রাজধানী খার্তুমসহ বাকি ১৩টি রাজ্যের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…