বিজ্ঞাপন

সংবিধান পরিবর্তনের ভোটসহ থাইল্যান্ডে নির্বাচন শুরু

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১ এএম
সংবিধান পরিবর্তনের ভোটসহ থাইল্যান্ডে নির্বাচন শুরু

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি এবার সংবিধান সংশোধনের ওপর একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশটির প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটারের মধ্যে গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোটে ২২ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৫০টিরও বেশি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা তিনটি দলের মধ্যে সীমাবদ্ধ—পিপলস পার্টি, ভূমজাইথাই এবং ফেউ থাই। সংসদের ৫০০টি আসনের জন্য ভোট চলছে। বিশ্লেষকদের ধারণা, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, ফলে নির্বাচনের পর জোট সরকার গঠনের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচিত সংসদ সদস্যরাই সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

বিজ্ঞাপন

নাত্থাফং রুয়েংপানিয়াউতের নেতৃত্বাধীন প্রগতিশীল সংস্কারপন্থি দল পিপলস পার্টিকে শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে, যারা সামরিক ও বিচার বিভাগের প্রভাব কমানোর পক্ষে। তবে রাজনৈতিক প্রতিপক্ষরা এই সংস্কারবিরোধী অবস্থানের কারণে তাদের ক্ষমতায় আসতে বাধা দিতে পারে। এই দলটি মূলত মুভ ফরওয়ার্ড পার্টির উত্তরসূরি, যাকে ২০২৩ সালে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সেনাপন্থি সিনেটের বাধার কারণে সরকার গঠন করতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে আদালতের রায়ে দলটি বিলুপ্ত করা হয়।

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই দলকে রাজতন্ত্রপন্থি ও সামরিক শিবিরের প্রধান প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে। গত সেপ্টেম্বরে কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় নৈতিক লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী পাতোংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের পর তিনি দায়িত্ব পান। অনাস্থা ভোটের মুখে পড়ে গত ডিসেম্বরে তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...