বিজ্ঞাপন

বাদাখশানের পাহাড়ি সড়কে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৩ এএম
বাদাখশানের পাহাড়ি সড়কে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) ফাইজাবাদের দিকে যাওয়ার পথে পাহাড়ি সড়ক থেকে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়টি শিশু ও পাঁচজন নারী রয়েছেন।

প্রাদেশিক পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের চরম বেহাল দশার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে, যাদের মধ্যে চারজন পুরুষ রয়েছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। গত বছরের আগস্টে হেরাতে একই ধরনের দুর্ঘটনায় ৭৮ জন এবং কাবুলের কাছে অপর দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছিলেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...