বিজ্ঞাপন

রাজস্থানে রেস্তোরাঁসহ বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকাদের উদ্ধারে জোর

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪২ এএম
রাজস্থানে রেস্তোরাঁসহ বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকাদের উদ্ধারে জোর

ভারতের রাজস্থানের কোটা শহরে একটি তিনতলা ভবন আচমকা ধসে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে শহরের তালওয়ান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যেখানে ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা এবং পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ওই ভবনের নিচতলায় একটি রেস্তোরাঁ পরিচালিত হতো। দুর্ঘটনার সময় সেখানে বেশ কিছু কর্মী ও ক্রেতা উপস্থিত ছিলেন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক সন্দীপ শর্মা জানিয়েছেন, ভবনটি হঠাৎ করেই ধসে পড়ে এবং এর নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন।

বিজ্ঞাপন

কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। যদিও এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা গেছে, তবে ঠিক কতজন আটকা পড়েছেন তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযানের গতি বাড়াতে ভারী যন্ত্রপাতি আনা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...