বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নতুন তৎপরতা: জুনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় ওয়াশিংটন

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৯ এএম
যুক্তরাষ্ট্রের নতুন তৎপরতা: জুনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় ওয়াশিংটন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী গ্রীষ্মের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান চায়। শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলেনস্কি বলেন, আমেরিকানরা প্রস্তাব দিচ্ছে গ্রীষ্ম শুরুর আগেই যেন উভয় পক্ষ যুদ্ধ শেষ করে এবং তারা সম্ভবত এই সময়সূচি মানতে চাপ প্রয়োগ করবে। তিনি আরও জানান, মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের কারণে জুনের মধ্যে সবকিছু শেষ করতে চায় যুক্তরাষ্ট্র।

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই দিনের শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতি না হলেও উভয় পক্ষ ১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। পাঁচ মাস পর এই বন্দি বিনিময় প্রক্রিয়া আবার শুরু হচ্ছে। জেলেনস্কি জানান, সামরিক দলগুলো সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে নজরদারি করা হবে সে বিষয়ে কারিগরি আলোচনা করেছে। এছাড়া যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠনের রূপরেখা তুলে ধরে ‘সমৃদ্ধির পরিকল্পনা’ নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ ট্রিলিয়ন ডলারের সহযোগিতা চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো দ্বিপাক্ষিক চুক্তি ইউক্রেনের সংবিধান লঙ্ঘন করতে পারে না। ইউক্রেন একটি পর্যায়ভিত্তিক পরিকল্পনা প্রস্তাব করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...