বিজ্ঞাপন

কূটনৈতিক টানাপোড়েন ও সরকার পতনের জেরে থাইল্যান্ডে ভোট আজ

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৯ এএম
কূটনৈতিক টানাপোড়েন ও সরকার পতনের জেরে থাইল্যান্ডে ভোট আজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র থাইল্যান্ডে আজ রোববার একযোগে শুরু হয়েছে সংসদ নির্বাচন এবং গণভোট। নির্ধারিত সময়ের চার বছর আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার পেছনে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং প্রতিবেশী কম্বোডিয়ার সাথে সৃষ্ট কূটনৈতিক সংকট। স্থানীয় সময় অনুযায়ী সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

গত বছরের মে মাসে কম্বোডিয়ার সাথে সীমান্ত সংঘাতে এক থাই সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। এরই মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে ফোন করে তাকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন। ওই ফোনালাপ ফাঁস হয়ে গেলে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং শাসক জোটের বড় শরিক দল ভুমজাইথাই পার্টি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে আগস্টে সাংবিধানিক আদালত নৈতিকতা ভঙ্গের অভিযোগে পায়েতোংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেন।

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে নতুন জোট সরকার গঠন করেন অনুতিন চার্নভিরাকুল। তবে তিনি শর্ত হিসেবে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পথ সুগম করতে বাধ্য হন। গত ডিসেম্বরে সংসদ বিলুপ্ত করা হলে আজ অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ নির্বাচন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি সংবিধান সংশোধনের বিষয়েও তাদের মতামত দিচ্ছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...