স্পেনে প্রবেশের আশায় সাগরে ৩ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৯:১১ পিএম
স্পেনে প্রবেশের আশায় সাগরে ৩ হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু

নিরাপদ ও আধুনিক জীবনের স্বপ্ন বুনতে গিয়ে স্পেনে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ২০২৫ সালে অন্তত তিন হাজার ৯০ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। সোমবার অভিবাসী অধিকার সংস্থা কমিনান্ডো ফ্রন্টিয়ারাস প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এই হতাহতদের মধ্যে ৪৩৭ জন শিশু এবং ১৯২ জন নারী রয়েছেন, যা সাগরপথে অভিবাসনের ভয়াবহতা ফুটিয়ে তুলেছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। এদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের ঝুঁকিপূর্ণ আটলান্টিক রুট ব্যবহার করেছে। এছাড়া আলজেরিয়া থেকে ইবিজা ও ফোরমেন্টেরা দ্বীপপুঞ্জে যাওয়ার পথে সোমালিয়া, সুদান ও দক্ষিণ সুদানের অভিবাসীদের সংখ্যাও লক্ষণীয়ভাবে বেড়েছে।

আলজেরিয়া থেকে এই দ্বীপপুঞ্জগামী নৌরুটে চলতি বছর মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে এক হাজার ৩৭ জন ছাড়িয়ে গেছে। এর আগে ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টায় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিলেন। এই পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে যে, উন্নত জীবনের আশায় মানুষ যে মৃত্যুর ঝুঁকি নিচ্ছে তা দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...