বিজ্ঞাপন

আজ থেকে শুরু হচ্ছে হজ ভিসা, ২০ মার্চের মধ্যে সম্পন্ন করুন আবেদন প্রক্রিয়া

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৮ এএম
আজ থেকে শুরু হচ্ছে হজ ভিসা, ২০ মার্চের মধ্যে সম্পন্ন করুন আবেদন প্রক্রিয়া

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ মৌসুমের জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু করেছে। হাজিদের সেবার মান নিশ্চিত ও আগমনের পূর্বে সব প্রস্তুতি সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, বিদেশি হজযাত্রীদের থাকা-খাওয়া ও চুক্তি সংক্রান্ত সব আয়োজন ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প ও ৭৩টি হজ অফিস প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে ৩০ হাজার জন নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে যাতে হজযাত্রীরা কোনো প্রকার প্রতিবন্ধকতার মুখে পড়েন, সেজন্য সরকারি ও বেসরকারি সব যাত্রীকে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদ ব্যতীত কারো ভিসার আবেদন গ্রহণ করা হবে না। ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে এই সনদসহ ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক।

পবিত্র হজের তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর, তবে সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ২৬ মে। হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...