২০২৬ সালের হজ ভিসা প্রক্রিয়া শুরু, ৭.৫ লাখ নিবন্ধন সম্পন্ন
আগামী ২০২৬ সালের পবিত্র হজ মৌসুমের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এই ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবা নিশ্চিত করতে এবং তাদের আগমনের পূর্বেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক হজযাত্রীদের সুবিধার্থে পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ এবং ৭৩টি হজ অফিস প্রস্তুত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসন ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুকিং দিয়েছেন।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, ভিসার আবেদনের আগে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শেষে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
২০২৬ সালের হজ ভিসা প্রক্রিয়া শুরু, ৭.৫ লাখ নিবন্ধন সম্পন্ন
আগামী ২০২৬ সালের পবিত্র হজ মৌসুমের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এই ভিসা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবা নিশ্চিত করতে এবং তাদের আগমনের পূর্বেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
আন্তর্জাতিক হজযাত্রীদের সুবিধার্থে পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ এবং ৭৩টি হজ অফিস প্রস্তুত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসন ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুকিং দিয়েছেন।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো, ভিসার আবেদনের আগে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শেষে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদসহ ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…