বিজ্ঞাপন

হজ ২০২৬: আজ থেকেই ভিসার আবেদন, ফিটনেস সনদ বাধ্যতামূলক

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪৫ এএম
হজ ২০২৬: আজ থেকেই ভিসার আবেদন, ফিটনেস সনদ বাধ্যতামূলক

২০২৬ সালের হজ মৌসুমের জন্য ভিসা ইস্যু প্রক্রিয়া আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মৌসুমে হাজিদের সেবার মান আরও উন্নত করতে এবং তাদের আগমনের আগেই সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে সব ধরনের সেবা ও আবাসন চুক্তি চূড়ান্ত করা হয়েছে এবং প্রায় ৭ লাখ ৫০ হাজার যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

হজযাত্রীদের সুবিধার জন্য আন্তর্জাতিক পর্যায়ে মোট ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ এবং ৭৩টি হজ অফিসের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এছাড়া মক্কায় আবাসন ব্যবস্থাপনায় ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে, যেখানে প্রায় ৩০ হাজার মানুষ সরাসরি নিজেদের দেশ থেকে প্যাকেজ বুক করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক সবাইকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কারো হজের অনুমতি মিলবে না। সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করতে হবে। আর হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে এবং চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...