বিজ্ঞাপন

২০২৬ সালের হজ ভিসা আবেদন শুরু: ফিটনেস সনদ ছাড়া ভিসা নয়

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৩ এএম
২০২৬ সালের হজ ভিসা আবেদন শুরু: ফিটনেস সনদ ছাড়া ভিসা নয়

আগামী ২০২৬ সালের হজ মৌসুম বা ১৪৪৭ হিজরি সনের জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবার মান নিশ্চিত এবং আগমনী প্রক্রিয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র স্থানগুলোতে সব ধরনের প্রয়োজনীয় সেবা ও চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৩০ হাজার জন নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ এবং ৭৩টি হজ অফিসের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় সকল আবাসন ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশি হজযাত্রীদের জন্য ফিটনেস সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী ভিসার আবেদন করতে পারবেন না। আগামী ২০ মার্চের মধ্যে এই সনদসহ ভিসার আবেদন জমা দিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে ১৮ এপ্রিল থেকে ঢাকা থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...