বিজ্ঞাপন

হজ ২০২৬: ভিসা আবেদন শুরু, স্বাস্থ্য সনদ ছাড়া অনুমতি নেই

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১১ এএম
হজ ২০২৬: ভিসা আবেদন শুরু, স্বাস্থ্য সনদ ছাড়া অনুমতি নেই

আগামী ২০২৬ সালের পবিত্র হজ মৌসুম বা ১৪৪৭ হিজরি সনের জন্য সৌদি আরব আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা ইস্যু শুরু করেছে। হাজিদের সেবা নিশ্চিত করতে এবং তাদের আগমনের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে সব ধরনের সেবা ও চুক্তি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার আবাসন ব্যবস্থাও ঠিক করা হয়েছে। এরইমধ্যে প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে ৩০ হাজার জন তাদের নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের সুবিধার্থে ৪৮৫টি ক্যাম্প এবং ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হতে পারে এবং এর ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...