বাবার দুই কোটি ঋণ ও মোবাইল জব্দ: তিন বোনের আত্মহত্যার চাঞ্চল্য
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের একসাথে আত্মহত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তে জানা গেছে, পারিবারিক আর্থিক সংকট এবং মেয়েদের মোবাইল ফোন বিক্রি করে দেওয়ার ঘটনা এই মর্মান্তিক ঘটনার মূল কারণ হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন বোনের বাবা চেতন কুমার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের ফোন জব্দ করে বিক্রি করে দেন, যার পর থেকেই তারা মানসিকভাবে ভেঙে পড়ে।
শেয়ারব্রোকার চেতন কুমার প্রায় দুই কোটি রুপির ঋণের বোঝা নিয়ে চরম আর্থিক সংকটে ছিলেন। তিনি দাবি করেছেন, মেয়েরা অতিরিক্ত কোরিয়ান কনটেন্ট দেখত বলেই তিনি ফোনগুলো কেড়ে নেন। ঘটনার রাতে ১৬ বছরের নিশিকা, ১৪ বছরের প্রাচি এবং ১২ বছরের পাখি তাদের মায়ের ফোন ব্যবহার করে কোরিয়ান গেম বা বন্ধুদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে, অনলাইন জগত থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা গভীর হতাশায় ভোগে।

এই ঘটনায় পারিবারিক কাঠামো নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চেতন কুমারের তিন স্ত্রী—সুজাতা, হিনা ও টিনা পরস্পর আপন বোন। পুলিশ জানিয়েছে, বাবার প্রতি অত্যধিক আবেগের কারণে সুইসাইড নোটে শুধুমাত্র বাবার নাম উল্লেখ করা হয়েছে, মায়েদের নয়। বর্তমানে হাতের লেখা ও আঙুলের ছাপের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন হাতে আসেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাবার দুই কোটি ঋণ ও মোবাইল জব্দ: তিন বোনের আত্মহত্যার চাঞ্চল্য
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের একসাথে আত্মহত্যার ঘটনায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তে জানা গেছে, পারিবারিক আর্থিক সংকট এবং মেয়েদের মোবাইল ফোন বিক্রি করে দেওয়ার ঘটনা এই মর্মান্তিক ঘটনার মূল কারণ হতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন বোনের বাবা চেতন কুমার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের ফোন জব্দ করে বিক্রি করে দেন, যার পর থেকেই তারা মানসিকভাবে ভেঙে পড়ে।
শেয়ারব্রোকার চেতন কুমার প্রায় দুই কোটি রুপির ঋণের বোঝা নিয়ে চরম আর্থিক সংকটে ছিলেন। তিনি দাবি করেছেন, মেয়েরা অতিরিক্ত কোরিয়ান কনটেন্ট দেখত বলেই তিনি ফোনগুলো কেড়ে নেন। ঘটনার রাতে ১৬ বছরের নিশিকা, ১৪ বছরের প্রাচি এবং ১২ বছরের পাখি তাদের মায়ের ফোন ব্যবহার করে কোরিয়ান গেম বা বন্ধুদের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে, অনলাইন জগত থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা গভীর হতাশায় ভোগে।

এই ঘটনায় পারিবারিক কাঠামো নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চেতন কুমারের তিন স্ত্রী—সুজাতা, হিনা ও টিনা পরস্পর আপন বোন। পুলিশ জানিয়েছে, বাবার প্রতি অত্যধিক আবেগের কারণে সুইসাইড নোটে শুধুমাত্র বাবার নাম উল্লেখ করা হয়েছে, মায়েদের নয়। বর্তমানে হাতের লেখা ও আঙুলের ছাপের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন হাতে আসেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…