বিজ্ঞাপন

কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়, দুই দিনের সফরে মালয়েশিয়ায় মোদি

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪০ এএম
কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়, দুই দিনের সফরে মালয়েশিয়ায় মোদি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিমান অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছে আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য বিনিময়ের পর রয়্যাল মালয় রেজিমেন্টের গার্ড অফ অনার পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। এরপর দুই নেতা মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। গত বছরের আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পর এটি পাল্টা সফর এবং দুই দেশের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের পর মোদির এটিই প্রথম মালয়েশিয়া সফর।

বিজ্ঞাপন

রোববার দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে। বর্তমানে দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে, যেখানে মালয়েশিয়ায় বসবাসরত প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক দুই দেশের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...