বিজ্ঞাপন

কৌশলগত অংশীদারিত্ব নতুন করে সুসংহত করতে মালয়েশিয়ায় মোদি

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২ এএম
কৌশলগত অংশীদারিত্ব নতুন করে সুসংহত করতে মালয়েশিয়ায় মোদি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত বছরের আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পাল্টা প্রতিদান হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বিমানবন্দরে রয়্যাল মালয় রেজিমেন্টের গার্ড অফ অনার গ্রহণ ও মাদানি ড্রামিংয়ের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়ার পর দুই নেতা একটি কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। রোববার তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (সিএসপি) বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শিক্ষা ছাড়াও সেমিকন্ডাক্টর, স্বাস্থ্যসেবা ও দুর্নীতি দমন নিয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ২০২৫ সালে দুই দেশের মোট বাণিজ্য ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান, যার মূল ভিত্তি সেখানকার প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। মালয়েশিয়া থেকে পাম অয়েল ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে ভারত, অপরদিকে কৃষিপণ্য ও পেট্রোলিয়াম রপ্তানি করে দিল্লি। এই সফরের মাধ্যমে দুই দেশের সর্বক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...