মালয়েশিয়া পৌঁছেছেন মোদি, কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এটি মূলত গত বছরের আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের প্রতিদান।
আনুষ্ঠানিকতা হিসেবে রয়্যাল মালয় রেজিমেন্টের একটি দল তাকে সম্মাননা জানায় এবং মাদানি ড্রামিংয়ের মাধ্যমে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। এরপর দুই নেতা একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন। দুই দেশের মধ্যে বিদ্যমান ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের পর এটিই মোদির প্রথম সফর।

রোববার অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আলোচনায় উঠে আসবে। এসময় সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্নীতি দমন বিষয়ক একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে। মালয়েশিয়ায় প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন এবং চলতি বছর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়া পৌঁছেছেন মোদি, কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এটি মূলত গত বছরের আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের প্রতিদান।
আনুষ্ঠানিকতা হিসেবে রয়্যাল মালয় রেজিমেন্টের একটি দল তাকে সম্মাননা জানায় এবং মাদানি ড্রামিংয়ের মাধ্যমে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। এরপর দুই নেতা একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন। দুই দেশের মধ্যে বিদ্যমান ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ (CSP) বাস্তবায়নের পর এটিই মোদির প্রথম সফর।

রোববার অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আলোচনায় উঠে আসবে। এসময় সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্নীতি দমন বিষয়ক একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে। মালয়েশিয়ায় প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন এবং চলতি বছর দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…