বিজ্ঞাপন

মালয়েশিয়ায় মোদি: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য জোরদারে নতুন অধ্যায়

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯ পিএম
মালয়েশিয়ায় মোদি: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য জোরদারে নতুন অধ্যায়

কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় নিতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শনিবার কুয়ালালামপুরে পৌঁছান তিনি। গত বছরের আগস্টে আনোয়ার ইব্রাহিমের ভারত সফরের পর এটি পাল্টা সফর হিসেবে গণ্য করা হচ্ছে এবং দুই দেশের ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই সফর।

স্থানীয় সময় বিকেলে বিমানবন্দরে পৌঁছালে মোদিকে রয়্যাল মালয় রেজিমেন্টের গার্ড অফ অনার এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে বরণ করে নেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এরপর দুই নেতা মাইনস ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আয়োজিত কমিউনিটি অনুষ্ঠানে যোগ দেন। রোববার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সেমিকন্ডাক্টর, দুর্নীতি দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে একাধিক সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়, যেখানে ২০২৫ সালের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯.৪৯ বিলিয়ন রিঙ্গিতে। মালয়েশিয়ায় প্রায় ২৯ লাখ ভারতীয় বংশোদ্ভূত নাগরিক বসবাস করেন, যা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও মজবুত করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...