জেলেনস্কির ৫০ বছরের দাবি, মিলল ১৫ বছরের নিশ্চয়তা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০ বছরের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সেখানে ১৫ বছরের নিশ্চয়তা রাখা হয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগোতে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার মধ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে জেলেনস্কি বলেন, তিনি ইউরোপ ও আমেরিকার কাছ থেকে ন্যাটো চুক্তির অনুচ্ছেদ-৫-এর মতো সমান শক্তিশালী প্রতিশ্রুতি আদায় করতে চান। বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনায় প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে, যদিও দুএকটি কঠিন বিষয় এখনো সমাধানের অপেক্ষায়। এছাড়া পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলকে নিরস্ত্র এলাকায় পরিণত করার বিষয়টি চূড়ান্ত হয়নি।

ট্রাম্প মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ থামানো সম্ভব কি না তা পরিষ্কার হয়ে যাবে। কূটনৈতিক পর্যায়ে জোরদার তৎপরতার মধ্য দিয়ে দুই পক্ষই যুদ্ধ বিরতির পথ খুঁজছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
জেলেনস্কির ৫০ বছরের দাবি, মিলল ১৫ বছরের নিশ্চয়তা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০ বছরের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সেখানে ১৫ বছরের নিশ্চয়তা রাখা হয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগোতে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার মধ্যে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সামনে জেলেনস্কি বলেন, তিনি ইউরোপ ও আমেরিকার কাছ থেকে ন্যাটো চুক্তির অনুচ্ছেদ-৫-এর মতো সমান শক্তিশালী প্রতিশ্রুতি আদায় করতে চান। বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনায় প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে, যদিও দুএকটি কঠিন বিষয় এখনো সমাধানের অপেক্ষায়। এছাড়া পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত ডনবাস অঞ্চলকে নিরস্ত্র এলাকায় পরিণত করার বিষয়টি চূড়ান্ত হয়নি।

ট্রাম্প মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ থামানো সম্ভব কি না তা পরিষ্কার হয়ে যাবে। কূটনৈতিক পর্যায়ে জোরদার তৎপরতার মধ্য দিয়ে দুই পক্ষই যুদ্ধ বিরতির পথ খুঁজছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…