বিজ্ঞাপন

সিকিমে ভূমিকম্প, মাত্রা ৩.৮; উৎপত্তি দার্জিলিং থেকে ৩৭ কিমি উত্তরে

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ পিএম
সিকিমে ভূমিকম্প, মাত্রা ৩.৮; উৎপত্তি দার্জিলিং থেকে ৩৭ কিমি উত্তরে

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সিকিমে শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮।

ভূতাত্ত্বিক জরিপে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিকিমে, যা দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সূত্রপাত হয়। এছাড়া জিয়ালশিং শহরের উত্তর দিকের ৯ কিলোমিটার এলাকাজুড়েও এই কম্পনের প্রভাব লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের বস্তুগত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...