বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে দামি ভাত কিনমেমাই: স্বাদে হীরা, দামে আকাশচুম্বী

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪ পিএম
বিশ্বের সবচেয়ে দামি ভাত কিনমেমাই: স্বাদে হীরা, দামে আকাশচুম্বী

স্বাদে ও গুণমানে এক অনন্য মাত্রা যোগ করেছে জাপানের তৈরি ‘কিনমেমাই প্রিমিয়াম’ চাল, যা বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দামি চাল হিসেবে স্বীকৃত। এক কেজি এই চালের দাম প্রায় ১০৯ ডলার হলেও ভোজনরসিকদের কাছে এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। জাপানের টয়ো রাইস করপোরেশন প্রতিবছর মাত্র এক হাজার বাক্স এই চাল উৎপাদন করে থাকে, যার প্রতিটির দাম ৭৩ ডলারেরও বেশি।

টয়ো রাইস করপোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা জানান, এর প্রতিটি দানা নির্বাচনে আধুনিক প্রযুক্তির পাশাপাশি এনজাইম লেভেল পরীক্ষা করা হয়, যাতে ধানের প্রাণশক্তি বা সজীবতা অক্ষুণ্ণ থাকে। তিনি আরও জানান, এই চাল বেশ কিছুদিন মজুদ করে রাখলে তার স্বাদ আরও গভীর হয় এবং পুষ্টিগুণ বৃদ্ধি পায়। সাধারণ চালের বাজার দর যেখানে কেজি প্রতি মাত্র ৩০০-৪০০ ইয়েন, সেখানে কিনমেমাই প্রিমিয়ামের দাম প্রায় ১০ হাজার ৮০০ ইয়েন বা ৭৩ দশমিক ৪ ডলার।

বিজ্ঞাপন

মিশেলিন স্টার অর্জনকারী শেফদের সাথে দীর্ঘদিন কাজ করা বিশিষ্ট জাপানি শেফ কেনিচি ফুজিমোটোর ভাষায়, এই চালের রান্না করা দানা হীরার মতো চকচকে এবং এর স্বাদ অতুলনীয়। তিনি জানান, তার দীর্ঘ কর্মজীবনে এমন কোনো চালের সন্ধান তিনি আগে পাননি। বিশ্বের সবচেয়ে দামি এই চাল বিলাসবহুল উপহার হিসেবেও ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে কর্পোরেট পর্যায়ে গুরুত্বপূর্ণ কাউকে আপ্যায়ন করতে এটি ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...