মালয়েশিয়ায় মোদী: দুই দেশের কৌশলগত জোট জোরদারে আলোচনা রবিবার
দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়ালালামপুরের বিমানবন্দরে পৌঁছামাত্র তাকে লালগালিচা সংবর্ধনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই নেতার এই সৌজন্যমূলক সাক্ষাৎ ও উষ্ণ অভ্যর্থনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।
আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় প্রাধান্য পাবে। ২০২৪ সালের আগস্টে দুই দেশের সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করা হয়েছিল, যা এই সফরে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী জানিয়েছেন, বন্ধুসুলভ এই অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। সফরের শুরুতে তারা একই গাড়িতে করে ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। এই সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মালয়েশিয়ায় মোদী: দুই দেশের কৌশলগত জোট জোরদারে আলোচনা রবিবার
দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়ালালামপুরের বিমানবন্দরে পৌঁছামাত্র তাকে লালগালিচা সংবর্ধনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই নেতার এই সৌজন্যমূলক সাক্ষাৎ ও উষ্ণ অভ্যর্থনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে।
আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় প্রাধান্য পাবে। ২০২৪ সালের আগস্টে দুই দেশের সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করা হয়েছিল, যা এই সফরে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী জানিয়েছেন, বন্ধুসুলভ এই অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। সফরের শুরুতে তারা একই গাড়িতে করে ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। এই সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…