মালয়েশিয়ায় মোদী: আনোয়ারের সঙ্গে বৈঠক, গুরুত্ব অর্থনীতি ও প্রতিরক্ষায়

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৯ পিএম
মালয়েশিয়ায় মোদী: আনোয়ারের সঙ্গে বৈঠক, গুরুত্ব অর্থনীতি ও প্রতিরক্ষায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার কৌশলগত মিত্র মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই নেতার এই সৌজন্য মুহূর্ত দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত নির্দেশ করছে। স্বাগত অনুষ্ঠানের পর তারা একই গাড়িতে করে ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। এক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে মোদী এই উষ্ণ অভ্যর্থনাকে বন্ধুসুলভ আখ্যা দিয়েছেন।

আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুই প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া দ্বিপক্ষীয় স্বার্থে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালের আগস্টে দুই দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়েছিল, যা এই সফরে আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

নরেন্দ্র মোদী জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এই সফর কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে সহায়ক হবে। তার মতে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...