মোদীর মালয়েশিয়া সফর: সামরিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫২ পিএম
মোদীর মালয়েশিয়া সফর: সামরিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা

দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়ালালামপুরের বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচিত করবে বলে মনে করা হচ্ছে।

এই সফরের মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করা। পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী জানান, বন্ধুর মতো এই উষ্ণ অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একই গাড়িতে করে স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশ নেন। আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট এগিয়েছে। গত ২০২৪ সালের আগস্টে নয়া দিল্লি এবং কুয়ালালামপুর তাদের সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেছিল। এবারের সফরে সেই অংশীদারত্বকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার প্রত্যয় দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...