হীরার মতো চকচকে দানা, যে ভাতের দাম প্রতি কেজি প্রায় ১০ হাজার টাকা
বাংলাদেশে বিলাসবহুল খাবার হিসেবে বাঁশমতি চালের ব্যাপক প্রচলন থাকলেও বিশ্বের সবচেয়ে দামি চালের স্বাদ অনেকেরই অজানা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জাপানে উৎপাদিত ‘কিনমেমাই প্রিমিয়াম’ নামক এই চালটিই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চাল। ২০১৬ সাল থেকে এই স্বীকৃতি ধরে রাখা এই চালের প্রতি ৮৪০ গ্রাম বা ০.৮৪ কেজির একটি বাক্সের দাম প্রায় ১০ হাজার ৮০০ জাপানি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার টাকারও বেশি।
এই চালের অসাধারণ দাম ও গুণের পেছনে রয়েছে এর নিবিড় উৎপাদন প্রক্রিয়া। চালটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়ো রাইস কর্পোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা জানান, চালের গুণগত মান ও স্বাদ যাচাইয়ের পর এনজাইম লেভেল পরীক্ষা করে এর ‘প্রাণশক্তি’ যাচাই করা হয়। এরপর চালটি বেশ কিছুদিন সংরক্ষণ করা হয়, ফলে এর স্বাদ আরও গভীর ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়। সাধারণ চালের দাম যেখানে কেজি প্রতি ৩০০-৪০০ ইয়েন, সেখানে এই বিশেষ চালের কেজি প্রতি দাম দাঁড়ায় প্রায় ১০৯ ডলার।

জাপানি শেফ কেনিচি ফুজিমোটো, যিনি মিশেলিন স্টার বিজয়ীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি এই চালের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, এর দানাগুলো হীরার মতো চকচকে এবং স্বাদে অতুলনীয়। প্রথমে কৌতূহল থাকলেও এর অসাধারণ গুণ তাকে মুগ্ধ করেছে। প্রতি বছর মাত্র এক হাজার বাক্স উৎপাদন করা হয় এবং ব্যাপক চাহিদার কারণে এটি এখন বিলাসবহুল উপহার হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
হীরার মতো চকচকে দানা, যে ভাতের দাম প্রতি কেজি প্রায় ১০ হাজার টাকা
বাংলাদেশে বিলাসবহুল খাবার হিসেবে বাঁশমতি চালের ব্যাপক প্রচলন থাকলেও বিশ্বের সবচেয়ে দামি চালের স্বাদ অনেকেরই অজানা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জাপানে উৎপাদিত ‘কিনমেমাই প্রিমিয়াম’ নামক এই চালটিই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল চাল। ২০১৬ সাল থেকে এই স্বীকৃতি ধরে রাখা এই চালের প্রতি ৮৪০ গ্রাম বা ০.৮৪ কেজির একটি বাক্সের দাম প্রায় ১০ হাজার ৮০০ জাপানি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার টাকারও বেশি।
এই চালের অসাধারণ দাম ও গুণের পেছনে রয়েছে এর নিবিড় উৎপাদন প্রক্রিয়া। চালটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়ো রাইস কর্পোরেশনের প্রেসিডেন্ট কেইজি সাইকা জানান, চালের গুণগত মান ও স্বাদ যাচাইয়ের পর এনজাইম লেভেল পরীক্ষা করে এর ‘প্রাণশক্তি’ যাচাই করা হয়। এরপর চালটি বেশ কিছুদিন সংরক্ষণ করা হয়, ফলে এর স্বাদ আরও গভীর ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়। সাধারণ চালের দাম যেখানে কেজি প্রতি ৩০০-৪০০ ইয়েন, সেখানে এই বিশেষ চালের কেজি প্রতি দাম দাঁড়ায় প্রায় ১০৯ ডলার।

জাপানি শেফ কেনিচি ফুজিমোটো, যিনি মিশেলিন স্টার বিজয়ীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তিনি এই চালের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, এর দানাগুলো হীরার মতো চকচকে এবং স্বাদে অতুলনীয়। প্রথমে কৌতূহল থাকলেও এর অসাধারণ গুণ তাকে মুগ্ধ করেছে। প্রতি বছর মাত্র এক হাজার বাক্স উৎপাদন করা হয় এবং ব্যাপক চাহিদার কারণে এটি এখন বিলাসবহুল উপহার হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…