বিজ্ঞাপন

সিকিমে ৩.৮ মাত্রার ভূকম্প, দার্জিলিং ও জিয়ালশিংয়ে কম্পন অনুভূত

প্রাইম বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১৮ পিএম
সিকিমে ৩.৮ মাত্রার ভূকম্প, দার্জিলিং ও জিয়ালশিংয়ে কম্পন অনুভূত

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সিকিমে শুক্রবার সন্ধ্যায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৮। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই ভূকম্প আঘাত হানে।

ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে। দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। এছাড়াও সিকিমের জিয়ালশিং শহরের মাত্র ৯ কিলোমিটার উত্তরে এর অবস্থান ছিল বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...